শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন পেরিয়ে চতুর্থ বছরে পর্দাপণ

logoরেজানুর ইসলাম,গাজীপুরশুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, রাত ২:৫৪ সময় 0525
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন পেরিয়ে চতুর্থ বছরে পর্দাপণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন পেরিয়ে চতুর্থ বছরে পর্দাপণ


রেজানুর ইসলাম,গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাংলাদেশ পুলিশের একটি বিভাগ,যারা গাজীপুর মহানগরীতে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করে থাকে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হয়েছিল ।
গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। শহরের জননিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জিএমপি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৭,পাশ করার পর ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বরে ক্ষমতাসীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের  ঘোষণা করেন।
৮টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম শুরু করে।
জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) প্রতিষ্ঠালগ্ন থেকে সকলের সহযোগিতায় সুনামের সাথে  এগিয়ে যাচ্ছে। নানা প্রতিকুলতা কিংবা চ্যালেঞ্জকে জয় করার মানসে এ ইউনিটের সকল সদস্য একটি পরিবার হয়ে কাজ করছে। মহানগর এলাকায় ৬০ টি বিটের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগনের সহায়তায় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । সেবা নিতে জনগণকে এখন পুলিশের কাছে যেতে হয়  না। পুলিশই সেবা নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। পুলিশ ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে, সমাজ থেকে অপরাধ দূরীকরণ, অপরাধের কারণ দূরীকরণ এবং সমাজের অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলোর সমাধান করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং নিরীহ জনগণকে সার্বিক নিরাপত্তা প্রদানে জিএমপির প্রতিটি সদস্য একযোগে কাজ করে যাচ্ছে।
পুলিশই জনতা,জনতাই পুলিশ'এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে পুলিশ-জনতা একত্রিত হয়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে গাজীপুৃর মেট্রোপলিটন পুলিশ। জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির এর নির্দেশনায় প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত ৮টি থানায় উৎসবমুখর পরিবেশে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।


বিষয়- সংগঠন, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর